প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি : সাঁথিয়ায় আগুনে পুড়ে দুই দোকান ভস্মিভূত

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ১০ জানুয়ারী ২০২৪, ১৮:০২

প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি : সাঁথিয়ায় আগুনে পুড়ে দুই দোকান ভস্মিভূত

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে আগুনে পুড়ে দুই দোকান ও মালামাল ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবী।

বুধবার (১০ জানুয়ারী) সকাল ৭টার দিকে এ অগিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে আতাইকুলা বাজারে ফ্যামিলি মার্কেটের ফরিদ ডিপার্টমেন্টাল স্টোরে(মুদি দোকান) আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় ফরিদের দোকান থেকে পাশের রিদয়ের চায়ের দোকান অশোক ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে। তারা দোকান মালিক ফরিদ উদ্দিন ও রিদয়সহ পাবনা ফায়ার সার্ভিসকে খবর দেন। এলাকাবাসী এবং পাবনা ফায়ার সার্ভিস এর একটি ইউনিট এসে প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে আগুনের লেলিহান শিখায় দুটি দোকান ও মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

ফরিদ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ফরিদ উদ্দিন জানান,আগুনে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর চায়ের দোকানদার রিদয় জানান, তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার জাকির হোসেন জানান,আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের