যুদ্ধ শিশু এবং আমাদের দায় বিষয়ক একুশে পাঠচক্র অনুষ্ঠিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২২ ডিসেম্বর ২০২৩, ২১:২৫

যুদ্ধ শিশু এবং আমাদের দায় বিষয়ক একুশে পাঠচক্র অনুষ্ঠিত
'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 
 
'যুদ্ধ শিশু এবং আমাদের দায়'  শিরোনামে একুশে পাঠচক্রের ২০তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের  সভাপতিত্বে  বক্তব্য উপস্থাপন করেন, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, কবি কবীর মুকুল প্রদীপ, প্রভাষক স্বপ্না চক্রবর্তী। উপস্থাপনা করেন নাট্যজন আমিনুল ইসলাম।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আব্দুল হান্নান, শিক্ষক অরূপ দেবনাথ, শিক্ষক রওনক রুনি,শিক্ষক শঙ্করী প্রমুখ।
 
বক্তারা বলেন, সদ্য স্বাধীন দেশে ১৯৭২ সালে খবরের কাগজে নবজাতক যুদ্ধশিশুদের সংজ্ঞায়িত করা হয়েছিল নানাভাবে; যেমন: ‘অনাকাঙ্ক্ষিত শিশু’, ‘অপ্রবঞ্চিত শিশু’, ‘অবাঞ্ছিত শিশু’, ‘বেজন্মা’, ‘পরিত্যক্ত শিশু’, ‘জারজ সন্তান’ এবং ‘শত্রু  সন্তান’। হাজার বছরের ঘুণে ধরা সমাজের আষ্টেপৃষ্ঠে যে কুসংস্কার ও রক্ষণশীলতা জমে আছে, সেই ক্ষুদ্রতা ও কূপমণ্ডুকতার বেড়া ভেঙে আলোর পথে কোনো বাংলাদেশি সেই ‘অবাঞ্ছিত’ শিশুদের কোলে তুলে নিতে পারেনি।এই ব্যর্থতার দায় যেমন আমার,আমাদের তেমনি সমাজ ও রাষ্ট্রেরও।এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, শিক্ষক মাহমুদুল আহসান লিটন,নালিতাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
 
দ্বিতীয় পর্বে কবিতা পাঠের আসরে আবৃত্তি করেন, তাসনিম, ইশরাত,অরূপ দেবনাথ, কবি শহীদুল ইসলাম ফকির, স্বরচিত ছড়া পাঠ করেন মিথিল।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের