নান্দাইলে জীবন্ত ঈগল নিয়ে স্বতন্ত্র প্রার্থির পক্ষে প্রচারণা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ২২ ডিসেম্বর ২০২৩, ১১:০১

নান্দাইলে জীবন্ত ঈগল নিয়ে স্বতন্ত্র প্রার্থির পক্ষে প্রচারণা
ময়মনসিংহের নান্দাইলে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। 
 
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুশুল্লী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারণা সহ তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালায়। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজার স্বতন্ত্র প্রার্থীর অফিসে এ প্রচারণায় জীবন্ত ঈগল পাখি ব্যবহার করা হয়। এসময় ঈগল পাখিটার পা ও ডানা বাধা অবস্থায় ছিল। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে আনন্দ উল্লাস করা সহ নির্বাচনী প্রচারণা করছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
 
এ বিষয়ে নান্দাইল আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থক ঈগল প্রতীকের কর্মী আব্দুল কাদির বলেন, ভাই মানুষকে দেখানোর জন্য পাখিটি ধরেছিলাম। তবে তা ছেড়ে দিবো।
 
এ বিষয়ে জানতে স্বতন্ত্রপ্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
 
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, আমি বিষয়টি মাত্রই শুনেছি। এটা নির্বাচন আচরণবিধি লংঘন। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের