ঘোড়াঘাটে হাত-পা বেঁধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৭

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক আকশেদ আলী (৫০)।

দিনাজপুরের ঘোড়াঘাটে শারীরিক প্রতিবন্ধী মাদরাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে আকশেদ আলী (৫০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের নারায়নপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রতিবন্ধী ওই কিশোরীর দাদা আজাদ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া আকশেদ আলী উপজেলার ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

মামলার বাদী আজাদ মিয়া জানান, তার নাতনী শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। গত তিন ধরে তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে, শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদে তার সন্ধান চেয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়। মাইকে ঘোষণা শোনার পর ধর্ষক আকশেদ আলী শারীরিক প্রতিবন্ধী আমার নাতনী কে এক শত টাকা হাতে দিয়ে ছেড়ে দেয়। পরে বাড়িতে এসে সে পরিবারের লোকজনকে ঘটনার কথা খুলে বলে। এসময় সে বলে নিখোঁজের দিন থেকে তাকে হাত-পা বেঁধে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে প্রতিবেশী সম্পর্কের দাদা আরশেদ আলী। পরে মাইকে ঘোষণার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান বলেন, ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। এ ঘটনায় মেয়েটির দাদা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীকে জেলহাজতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের