বিজয়ের মাসে মহিপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জুয়েল ফরাজী | ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:১৩

বিজয়ের মাসে মহিপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
বিজয়ের  মাস উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে  ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে উন্নয়নমূলক প্রতিষ্ঠান আশা। 
 
বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহিপুর আশার উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ ফ্রী স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে। এ সময় সব ধরনের ফিজিওথেরাপি প্রদান করা হচ্ছে। সাথে ইকুইপমেন্ট বিক্রিতে ছাড় দিয়েছে। পাশাপাশি ডায়বেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার, ইসিজি, রক্ত পরীক্ষায় নামে মাত্র ফি নিয়ে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সেবা নিয়ে খুশি নিম্ন আয়ের সাধারণ মানুষ। 
 
আশা কলাপাড়া শাখার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. ইউনূস আলী বলেন, বিগত বছরেও আমরা প্রায় ৫০০ লোককে ফ্রী সেবা দিয়েছি। এবারও আমরা ৩শত লোকের অধিক গরীব ও দুস্ত লোককে ফ্রী সেবা দিতেছি। অনেক গরীব মানুষ উপকার পেয়েছে।
 
মহিপুর আশা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, আমরা বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন করছি। বিগত দিনেও এমন আয়োজন করছি বলে এবারও আয়োজন করতে পেরে আনন্দিত। এবার আমরা  ভিজিএফ কার্ডধারীদের আমরা ঔষধ ক্রয়ে ১০শতাংশ ছাড় দিচ্ছি।  বাকীসেবা আমরা সম্পূর্ণ ফ্রী দিয়েছি।
 
 
মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম বলেন, গরীব মানুষের জন্য আশা যে কাজটি করে সেটি নিসন্দেহে ভালো কাজ। এমন উদ্যোগ অব্যহত রাখুক।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের