ঘোড়াঘাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

মনোযার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১

জব্দকৃত ব্যাটারি চালিত ইজিবাইক।

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রাইছা মনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরশহরের বড়গলি (জোলাপাড়া) এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় চালক ইজিবাইকটি রেখে পালিয়ে যায়।

নিহত শিশু রাইছা মনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিয়ানচূড়া গ্রামের রাজু মন্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে নিহত রাইছা মনি তার নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় রাস্তার পাশে কয়েকজন শিশু মিলে খেলা করছিলো।এসময় রাইছা মনি খেলার ছলে রাস্তাপার হতে গেলে, দ্রুতগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে গাড়িটির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। শিশুটি মাথায় গুরুতর আঘাত লাগায় দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং চালকে শনাক্তের কাজ চলছে।  এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের