শেরপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু কে নোটিশ

শেরপুর প্রতিনিধি | ৯ ডিসেম্বর ২০২৩, ২৩:০২

ছবি-সংগৃহীত

শেরপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু সহ তার পক্ষের আরও ৩ জনকে নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

৯ ডিসেম্বর (শনিবার) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহমুদ আলি মুয়াদ এই শোকজ নোটিশটি প্রদান করেন।

এ সময় একই সাথে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের আরও তিন জন,শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রোমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন নাহার কামাল কে একই নোটিশ দেওয়া হয়েছে।


ওই সময় নোটিশে আগামী ১০ ডিসেম্বর (রবিবার) নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থী ও নোটিশ প্রাপ্ত তিনজনকেও স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য.গত ৪ ও ৬ ডিসেম্বর শহরের বিভিন্ন স্থানে রাজনৈতিক পথসভা, বক্তৃতা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের