‘৯ হাজার ভোট পিটাইয়া দিবো’ আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৩, ২১:০৯

‘৯ হাজার ভোট পিটাইয়া দিবো’ আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে ৯ হাজার ভোট পিটাইয়া (সীল মেরে) দিবে, আওয়ামী লীগ নেতার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে মাদারীপুরের কালকিনির মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বক্তব্য দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল আলম মৃধা। তিনি কালকিনির শিকারঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
 
 
ভাইরাল হওয়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বেশকয়েকজন দাঁড়িয়ে আছেন। চেয়ারে বসে আছেন আরও কয়েকজন। এ সময় তিনি সামনে থাকা লোকজনের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, নির্বাচনের দিন তার ইউনিয়নে ৯ হাজার ভোট পিটাইয়ে দিবে গ্যারান্টি দিচ্ছি।
 
 
২৬ সেকেন্ডের ভাইরাল হওয়া বক্তব্য হুবহু তুলে ধরা হলো, ‘এই প্রতিশ্রুতি দিচ্ছি শিকারমঙ্গল ইউনিয়নের ভোট আমি, ৯ হাজার ভোট আমি পিটাইয়া দিবো। আমি সিওর দিলাম। ভাই-ব্রাদারকে নিয়া। সবার সামনে প্রতিশ্রুতি দিলাম। হাতে-পা’য় ধরিয়া লাগলেও আমি পিটাইয়া দিবো। আমি একা নয়, ভাই-ব্রাদারকে সঙ্গে নিয়া ভোট পিটাইয়া দিবো। এখানে এমপি হইলে আরও ৫-৭টা ইউনিয়নও পিটাইতে হবে।’
 
 
এ ব্যাপারে জানতে অভিযুক্ত সিরাজুল আলম মৃধাকে ব্যক্তিগত মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি বলেন, আমি একাধিকবার ওই বিদ্যালয়ে গিয়েছি। তবে, কখন কোন ভিডিও কে করছে জানি না। আমি এতো বোকা নয়, যে প্রকাশ্যে এমন বক্তব্য দিবো। কিছু লোক আমার পেছনে লেগেছে, তারা এসব ভিডিও এডিট করে ভাইরাল করেছে। আমি ভোট পিটাইয়া দিবো, এমন কোন বক্তব্য দেই নাই।
 
এ ব্যাপারে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, এভাবে প্রকাশ্যে ভোটের সীল মারবে (নিয়ে নিবে) এমন বক্তব্যে সাধারণ ভোটাররা আতঙ্কিত হচ্ছে। সুষ্ঠু ভোট হবে, এটা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। সিরাজুল আলম মৃধা যে, বক্তব্য দিয়েছে এটা নিয়ে লিখিত অভিযোগ দেয়া হবে নির্বাচন কমিশনে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন।
 
 
মাদারীপুর-৩ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, কোন প্রার্থীর পক্ষে এমন বক্তব্য কেউই করতে পারে না। যদি ভোটের ব্যালট পেপারে সীল মেরে দিবে, এমন কোন ভিডিও থাকে লিখিত অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মেদ আলী জানান, লিখিত অভিযোগ আমাদের দপ্তরে এখনো আসেনি। তবে নির্বাচনী পর্যবেক্ষণ চেয়ারম্যান, রির্টানিং কর্মকর্তা বা সহকারি রির্টানিং কর্মকর্তার কাছে প্রথমে লিখিত যাবে। নির্বাচন অফিসে অনুলিপি আসতে পারে। কাগজ হাতে পেলে উর্দ্ধতন কর্তৃপক্ষেকে বিষয়টি অবগত করা হবে।
 
এ ব্যাপারে জানতে মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়ার ব্যক্তিগত মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের