নওগাঁ-২: নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের ঘটনায় দুই প্রার্থীকে শোকজ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৫ ডিসেম্বর ২০২৩, ২১:৩৬

নওগাঁ-২: নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের ঘটনায় দুই প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অপরাধে নওগাঁ-২ 'পত্নীতলা-ধামইরহাট' আসন এর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান সরকার ও একই আসনের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ তোফাজ্জল হোসেন কে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। 
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে দু' জনকে আলাদা পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়। নওগাঁ-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মোঃ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ৩০ নভেম্বর তারিখে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার বাবলু'র উপস্থিতিতেই দলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। আর ৩ ডিসেম্বর থেকে জাতীয় পার্টি প্রার্থী এ্যাডভোকেট তোফাজ্জাল হোসেনের লোকজন রঙ্গিন ব্যানার ফেস্টুন লাগিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। তা বিভিন্ন গনমাধ্যম সহ বেশ কিছু যায়গায় উঠে আসে। যা নির্বাচনী আচরবিধিমালার ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন। 
 
তাই আগামী ১০ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
 
শোকজ এর বিষয়ে জানতে, শহিদুজ্জামান সরকার বাবলু'র মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
এ্যাডঃ তোফাজ্জল হোসেন বলেন, আমরা মিছিল-মিটিং কিছুই করিনি। বরং অন্যরা আচরনবিধি ভঙ্গ করছেন। কেবল মাত্র নিজ আসনে একটি দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনার শোকজ এর সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের