ঘোড়াঘাটে অটোভ্যান চালককে হত্যার দেড় মাস পর গ্রেপ্তার ২

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৩, ২০:০১

হত্যায় জড়িত লেচু মিয়া(৩৫) ও ইদু মন্ডল (২৫)।

দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যানচালককে হত্যার দেড় মাস পর ২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম রবিবার দূপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার লেচু মিয়া (৩৫) ও ইদু মন্ডল (২৫) আসামিরা দু'জনই রংপুর পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ঘটনার বিবরনে জানান, ঘটনার আগের দিন অর্থাৎ গত মাসের ১৫ অক্টোবর কয়েকজন ঘাতক মিলে চালক কে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের এই পরিকল্পনা করে। পরের দিন পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় ঘোড়াঘাটের রাণীগঞ্জ বাজারে এসে দশ টাকার রশি কিনে কয়েক খন্ড করে কেটে নেয়। এরপর সেখান থেকে ৬০ টাকায় নিহত ভ্যান চালক মেহেদুলের(৪০) ভ্যান ভাড়া করে নূনদহ ঘাটের দিকে রওনা দেয়। রাস্তার মধ্যে ফাঁকা জায়গায় প্রসাবের কথা বলে অটো ভ্যান দাঁড় করে ঘাতকরা এবং সাথে সাথে রশি দিয়ে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে অটো চালক মেহেদুল কে হত্যা করে।পরে লাশ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে ভ্যান ও সাথে থাকা মুঠোফোন নিয়ে যায়। এরপর গ্রেপ্তার আসামী লিচু মিয়া তার সাথে থাকা সঙ্গীদের ১২ হাজার টাকা দিয়ে ছিনতাই করা ভ্যানটি নিজেই নিয়ে কিনে নেন। নিহতের ব্যবহারিত ভ্যান এবং মোবাইল ফোন উদ্ধারসহ দুজন আসামিকে গ্রেপ্তার করে ডিবি। 

নিহত ভ্যানচালক মেহেদুল একই ইউনিয়নের আবদুল্লাহপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। একই দিন ১৭ অক্টোবর নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের