ঘোড়াঘাটে স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ আজিজুল হক চৌধুরীর মনোনয়ন পত্র জমা

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৩০ নভেম্বর ২০২৩, ১৯:৩৫

ঘোড়াঘাট রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি ডঃ আজিজুল হক চৌধুরী।

দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডঃ আজিজুল হক চৌধুরী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দূপুরে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তাঁর পক্ষের প্রস্তাবক ও সমর্থকরাও সঙ্গে ছিলেন।

এসময় ডঃ আজিজুল হক চৌধুরী বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় কেউ নির্বাচন করতে পারবে না। একইসঙ্গে নির্বাচনে দলীয় বিকল্প (ডামি) প্রার্থী রাখার প্রধানমন্ত্রীর নির্দেশনা পাবার পরই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিন্ধান্ত নিয়েছে।নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার জন্যই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব।

এ আসনে পরপর দুই বার নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিবলী সাদিক। নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা কাছে তৃতীয় বার নৌকা প্রতীক পাওয়া বর্তমান সাংসদ শিবলী সাদিক ও জাতীয় পার্টি থেকে ফিরোজ আলম সুলতান, তৃণমূল-বিএনপি থেকে মোফাজ্জল হোসেন হাকিমপুর উপজেলা এবং শাহ্ আলম বিশ্বাস জাসদ থেকে বিরামপুর উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন। দিনাজপুর-৬ থেকে মোট ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের