ঘোড়াঘাটে নৌকার মাঝিকে বরণ করতে ভক্ত ও দলীয় নেতাকর্মীর ঢল

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ২৮ নভেম্বর ২০২৩, ১৭:২৯

 হাজারো নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি শিবলী সাদিক।

দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃতীয় বারের মত এবারো দিনাজপুর-৬ থেকে নৌকা নিয়ে ফিরেছেন শিবলী সাদিক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা থেকে নিজ এলাকায় ফিরবেন শুনে সকাল থেকেই ৪-৫ হাজার মোটরসাইকেল, সুসজ্জিত গাড়ি বহরে বাদ্যযন্ত্র নিয়ে জমা হতে থাকে সংসদীয় আসনের জিরো পয়েন্ট ঘোড়াঘাট উপজেলার মাজার এলাকার মহাসড়কের দুই ধারে।

এই দিন সকাল ১১টায় ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা ঘোড়াঘাট পৌরসভার মাজার এলাকায় পৌছালে হাজারো ভক্ত ও দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় এক কিলোমিটারের কম রাস্তা পেরিয়ে গাইবান্ধা মোড়ে আসতে সময় লাগে প্রায় দুই ঘন্টা।

তাকে এক নজর দেখতে রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করেন। মানুষের ঢল সামলাতে নেতাকর্মীদের হিমশিম খেতে হয়।

এসময় ভক্ত ও দলীয় নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত শিবলী সাদিক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য তৃতীয় বারের মত আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।আমি সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি”।

এসময় তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘দেরিতে আপনাদের মাঝে পৌঁছানোর জন্য আপনারা কষ্ট পেয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের