আ.লীগের মনোনয়ন পাওয়ায় সুজনকে ফুলেল শুভেচ্ছা

আনোয়ার হোসেন আকাশ | ২৮ নভেম্বর ২০২৩, ১৭:২৬

আ.লীগের মনোনয়ন পাওয়ায় সুজনকে ফুলেল শুভেচ্ছা
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের (নৌকা) মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার মাঝি অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্থরের মানুষ।
 
সোমবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে ফুলেল মালা দিয়ে বরণ করে নিয়েছে সুজনকে।
 
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মাঝিকে বরণ করতে নিজ আসনের প্রায় ২শ মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে শেষ হয়। পরে মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুজন।
 
এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান বাবলু,সহ-সভাপতি খোকন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দের সাথে সর্বস্থরের মানুষ মাজহারুল ইসলাম সুজনকে ফুল দিয়ে বরণ করে নেয়। 
 
ঠাকুরগাঁও-২ আসনের নৌকার প্রার্থী অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, জনগণের জন্য পদ্মা সেতু ও রেল সহ কতো কিছু উপহার দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দেশের জন্য,মানুষের জন্য কাজ করে। একমাত্র নৌকায় ভোট দিলেই এসব উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই,কারণ তিনি আমার উপর আস্থা রেখেছেন। আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারো ঠাকুরগাঁও-২ আসনটি নৌকাকে বিপুল ভোটে বিজয় করে নেত্রীকে উপহার দিবো।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের