ঘোড়াঘাটে বিএনপি-জামাতের হামলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ককটেল উদ্ধার

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ২৭ নভেম্বর ২০২৩, ২০:২১

বিএনপি-জামাতের হামলায় উল্টে যাওয়া ট্রাক।

দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি-জামাতের হামলায় মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ট্রাকের চালক সোহেল রানা বাদী হয়ে বিএনপি-জামাতের ৪০ নেতাকর্মী ও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এবং বিষ্ফোরক আইনের দুটি ধারায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের চালক সোহেল রানা(৩২) ও চালকের সহকারী আজিজুল ইসলাম(২২)। এসময় উদ্ধার করা হয়েছে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা।

থানায় করা এজাহার সূত্রে জানাযায়, পাবনার নগরবাড়ি ঘাট থেকে সিমেন্ট, পেঁয়াজ ও শুটকি মাছ বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। সোমবার রাত আনুমানিক ২টার সময় শৌলা নামক স্থানে পৌঁছালে মহাসড়কের উপর লাঠিসোঁটা হাতে আসামীরা ট্রাকটিতে ঢিল নিক্ষেপ করে ভাঙচুর করতে থাকে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাতে পড়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ট্রাকের চালক বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা ককটেল সাদৃশ্য বস্তু পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের