ভৈরবে তিন মাদক ব্যবসায়ী আটক

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৭ নভেম্বর ২০২৩, ১৬:২৫

ভৈরবে তিন মাদক ব্যবসায়ী আটক

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৭ নভেম্বর) রাত অনুমান ০৩.৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ আমান (৫০) (ড্রাইভার), পিতা-মোঃ রৌশন আলী, সাং-দেউস, ২। মোঃ আবু তাহের(৪৫), পিতা-মৃত আঃ মালেক, সাং-কল্পবাস, ৩। মোছাঃ জাহানারা (৫০), স্বামী-মৃত মানিক মিয়া, সাং-দেউস, সর্বথানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লাদের কে আটক করেছে।

এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীদের দখলে থাকা ০১টি প্রাইভেটকার তল্লাশী করে (ক) ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা (খ) ০৩টি মোবাইল ফোন, (গ) 0১টি প্রাইভেটকার, (ঘ) নগদ ৩৫,০০০/- টাকা উদ্ধার করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। উক্ত মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। 

র‍্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব এর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের