নওগাঁর ৬ টি আসনে যারা পেলেন নৌকা প্রতিক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২৬ নভেম্বর ২০২৩, ১৯:৫০

নওগাঁর ৬ টি আসনে যারা পেলেন নৌকা প্রতিক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের চুড়ান্ত নাম ঘোষনা করেছে বাংলাদেশ আ.লীগ দল।  নওগাঁর মোট ৬টি আসনের মধ্যে ৪টি আসনে পুরাতন মুখ আর দুটি আসনে নতুন মুখের প্রার্থীরা পেয়েছেন নৌকা প্রতীক। 
 
যারা পেলেন নৌকা প্রতিক:
 
নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বর্তমান এমপি এ্যাডঃ শহিদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসনে নতুন মুখ এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (সদর) আসনে বর্তমান এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বর্তমান এমপি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতিক পেয়েছেন।
 
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে নৌকার মাঝি করায় আনন্দের জোয়ার বইছে এ জেলার আ'লীগ নৌকা প্রতিকের প্রার্থীদের সমর্থকদের মাঝে।
 
রবিবার বিকেল ৪টার পর সরকার দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করার সঙ্গে সঙ্গেই আনন্দ মিছিল বের হয় নওগাঁর ৬টি আসন এলাকার বিভিন্ন স্থানে। এছাড়া নওগাঁ জেলার বিভিন্ন স্থানে  এবং জেলা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় সন্ধার পর (মহাদেবপুর-বদলগাছী) আসনে 
নতুন মুখ সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নৌকা প্রতিক পাওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাসান আলী মন্ডল এর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়ে চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারের রাস্তায় আনন্দ উল্লাস প্রকাশ করেন।
 
নৌকা প্রতিক এর প্রর্থীর নেতা-কর্মীরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জ্ঞাপন করে আবারো শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে আগামী ৭ জানুয়ারী পুনরায় উন্নয়ন আর শান্তির প্রতীক নৌকাতে ভোট দিয়ে প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে মানবতার মা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রতি আহ্বান জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর