বিরামপুরে  নির্যাতিত শিশু লামিয়ার পাশে মানবিক ইউএনও 

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৮

বিরামপুরে  নির্যাতিত শিশু লামিয়ার পাশে মানবিক ইউএনও 
দিনাজপুরের বিরামপুরে শিশু নির্যাতন ঘটনার নিউজ প্রকাশিত হলে নিউজের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একুশে নভেম্বর দুপুর ২ ঘটিকায় বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নির্যাতিত শিশুটির পরিবারের খোঁজখবর সহ শিশুটিকে দেখতে যান এবং পরিবার টিকে সান্তনা দেন এবং  যেকোনো ধরনের সহযোগিতা করা হবে এ মর্মে আশ্বস্ত করেন।
 
এসময় নির্বাহী অফিসার নির্যাতিত শিশু লামিয়ার  বাবা ও মায়ের হাতে নগদ অর্থ ও শুকনো খাবার শীতের কম্বল  প্রদান করেন।
 
ঘটনার বিবরণে জানা যায়, গত  রবিবার (১৯ নভে: -২৩) দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে  শিশু নির্যাতনের ঘটনা টি ঘটে।  নির্যাতিত শিশু লামিয়া পৌরসভার শিমুলতলী গ্রামের সেকেন্দার আলীর মেয়ে বয়স সাত
 
 লামিয়া নূরানী তালিমুল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী।  লামিয়া প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী মির্জাপুর নুরানি তালিমুল মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে বাড়িতে আসার সময় একই মহল্লার মাছুদের বাড়িতে এক কাঠমিস্ত্রী ইনছার আলী পিতা ইয়াদ আলী (৬৫) নবাবগঞ্জ উপজেলার পচামাগুরা পাড়া গ্রামের স্হায়ী বাসিন্দা কাজ করছিল।
 
উক্ত কাঠমিস্ত্রী ইনছার আলী শিশু লামিয়াকে সূ-কৌশুলে ডেকে আড়ালে নিয়ে গিয়ে  নির্যাতন করেন।  শিশু লামিয়া বাড়িতে এসে তার মাকে ঘটনা বলে দেয়। কিছুক্ষণ পর তার মা দেখতে পায় লামিয়া শারিরীক যন্ত্রণায় ছটফট করে। অবস্থা বেগতিক দেখে লামিয়াকে নিয়ে  বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  বিষয়টি থানায় অবগত করলে থানা পুলিশ সেখানে উপস্থিত হন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়া পর দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিত লামিয়াকে রেপাট করেন। 
 
থানা সূত্রে জানা যায়, শিশু ও নারী নির্যাতন মামলা দায়ের পরিপ্রেক্ষিতে আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের