গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

দিলীপ কুমার দাস | ১৭ নভেম্বর ২০২৩, ২২:৪৬

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে শরিফ মিয়া (২৮) নামে স্থানীয় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের দাড়িয়াপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন। শরিফের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে বইছে শোকের মাতম। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ জানান- ঘটনারদিন শরিফ মিয়া মোটর সাইকেলযোগে বাড়ি থেকে গৌরীপুর শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে স্থানীয় লোকজন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের