হবিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪

হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ নভেম্বর ২০২৩, ২০:৪৯

হবিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৪

হবিগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়।

শুক্রবার (১৭ নভেম্বর) দিনব্যাপী শহরতলীর বহুলা গ্রামে একাধিক কুকুরের কামড়ে তারা আহত হন।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই একটি কুকুরের দল মানুষকে কামড়াতে থাকে। যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে কুকুরগুলো। একে একে শিশুসহ অন্তত ১৪ জন মানুষকে কামড়ায় কুকুরগুলো। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ভয়ে অনেকেই ঘরের দরজা বন্ধ করে রাখেন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়।

এদিকে, বিকেলের দিকে কুকুরদের মারার জন্য লাটিসোটা নিয়ে বের হন এলাকার যুবক ও কিশোররা। তাদের তাড়া খেয়ে এক পর্যায়ে কুকুরগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, পাগলা কুকুরের কামড়ে আহতরা নির্দিষ্ট সময়ে চিকিৎসা না নিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কুকুরে কামড়ানো সবাইকে চিকিৎসা নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের