গৌরীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার জলাশয়ে

দিলীপ কুমার দাস | ১৬ নভেম্বর ২০২৩, ২৩:০৮

ছবি-সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি বৃহস্পতিবার শ্যামগঞ্জ স্টেশন থেকে যাত্রাবিরতি দিয়ে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আসছিল।

পথিমধ্যে ট্রেনটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে জলাশয়ে পড়া প্রাইভেটকার থেকে চালককে বের করে। এই ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা জনাব আলী জানান, এই লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই। ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি আসলে প্রাইভেটকারটি লেভেল ক্রসিংয়ে অতিক্রমের চেষ্টা চালায়। এসময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার জলাশয়ে পড়ে যায়।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাইভেটকারটি খাদে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চালকের কোন খোঁজ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের