পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২৩, ১০:০৭

ফাইল ছবি

বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু হলো আজ বুধবার (১৫ নভেম্বর)। আজ ভোর ছয়টা থেকে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি চলবে।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়, নিহত নেতা-কর্মীদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আটক ও গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিএনপি ও সঙ্গে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল ও জোট এই অবরোধ কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেফতারের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৪২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার, ১১টি মামলায় ১ হাজার ৩৫০ জনের বেশি নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর