অবরোধের নামে নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পাবনা | ১৪ নভেম্বর ২০২৩, ১৫:২৭

অবরোধের নামে নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

অবরোধের নামে বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পাবনার কাজিরহাট এলাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা।

পরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আমিনপুর ও সুজানগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নাজিরগঞ্জ এলাকায় সমাবেশে আশিকুর রহমান খান সবুজ বলেন, ‘জনসমর্থন না পেয়ে বিএনপি-জামায়াত অবরোধের নামে দেশে নাশকতা করছে। দেশের মানুষ শান্তিতে থাকুক সেটি তারা চায় না। নির্বাচন বানচাল করতে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।’

এ সময় নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তফিজ মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সুজানগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর