নজরুলের গান বিকৃতিতে এ আর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি হৈমন্তী শুক্লার

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২৩, ১৭:৩৬

নজরুলের গান বিকৃতিতে এ আর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি হৈমন্তী শুক্লার

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ কপাট’ বিকৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের প্রবাদ প্রতীম কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা।

একই সঙ্গে অস্কারবিজয়ী খ্যাতনামা সুরকার এ আর রহমানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।

শনিবার (১১ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ভার্চুয়ালি একটি টক শোতে ‘অতিথি আলোচক’ হিসেবে যুক্ত হয়ে তিনি এ দাবি জানান। হৈমন্তী শুক্লা তার এ জোরালো দাবিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্যও আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

এসময় এ আর রহমানের কঠোর শাস্তি দাবি করে হৈমন্তী শুক্লা বলেন, বাংলাদেশ-ভারতসহ সারাবিশ্বে বাংলা গানের শ্রোতারা এর বিরুদ্ধে জেগে উঠুন, রাস্তায় নামুন, জোরালোভাবে প্রতিবাদ করুন। এর বিচার না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন থেকে সরে যাবেন না। তিনি সুর বিকৃতির এ ঘটনাটিকে চরম ‘অসভ্যতা’ আখ্যায়িত ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একদিন হয়তো শুনবো, কবি গুরুর ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটির সুরও পাল্টে দেওয়ার চেষ্টা হবে। কারণ এরই মধ্যে রবি ঠাকুরের ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ ও ‘বন্দে মাতরম’ এর সুরকেও পাল্টানোর চেষ্টা হয়েছে।

নবীনগরের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় প্রচারিত ওই ভার্চুয়াল টক শোতে আরও অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত দেশের বরেণ্য নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী, লেখক ও বিশ্লেষক ড. আরশাদ হোসেন, বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী বিজন মিস্ত্রী ও নজরুলভক্ত জিয়াউল হক তুহিন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর