চলন্ত বাসের চাকা বিস্ফোরণ, ধাক্কায় মৃত্যু মোটরসাইকেল চালকের

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ১১ নভেম্বর ২০২৩, ১০:৩০

চলন্ত বাসের চাকা বিস্ফোরণ, ধাক্কায় মৃত্যু মোটরসাইকেল চালকের

দিনাজপুরের ঘোড়াঘাটে চলন্ত বাসের সামনের চাকার টায়ার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বাসার নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী আলমগীর আল-আজাদ (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার রাণীগঞ্জ নতুন গোঁ-হাটের সামনে মহাসড়কের উপর এদূর্ঘটনা ঘটে। আলমগীর আল-আজাদ পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীন এহসানের ছেলে। তিনি সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন।

পুলিশ জানায়, হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের ভাড়া করা একটি বাস দিনাজপুর কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে বগুড়ায় ফিরছিলেন। পথে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ নতুন গোঁ-হাট এলাকার সামনের মহাসড়কে পৌঁছালে সেখানে বাসটির বাঁ পাশের সামনের চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সেসময় উপজেলার কলাবাড়ি গ্রামের ভাড়ার বাসা থেকে রাণীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আলমগীর। এসময় নিয়ন্ত্রণহীন বাসটি পিছন থেকে এসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আলমগীর বাসের নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। বাজারে ডিউটিরত পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),আসাদুজ্জামান জানান, নিহত ব্যক্তির প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। নিহত আলমগীরের পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসচালক ও চালকের সহকারী ঘটনার পরেই বাস রেখে পালিয়েছে। দূর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের