নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১০ নভেম্বর ২০২৩, ১৮:১৪

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬ এর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।
 
শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
 
এসময় প্রধান নির্বাচন কমিশনার বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, নির্বাচন কমিশনার অরুণ চন্দ্র সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ নির্বাচন কমিশনের ৯ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
দায়িত্ব হস্তান্তরকালে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল সামাদ, কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি আব্দুল কাদের জিলানী, সাধারণ সম্পাদক সুজন মিয়া, সহ-সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, কোষাধ্যক্ষ এনায়েত আলী, প্রচার সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক মজনু মিয়া, দফতর সম্পাদক আবুল হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সম্মানিত সদস্য খোরশেদ আলমসহ অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন।
 
এসময় নির্বাচন কমিশন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় লটারি অথবা নির্বাচিত কমিটি নিয়ে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে বিজয়ী ও পরাজিত সবাইকে শ্রমিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার আহবান জানান।
 
গত শনিবার (৪ নভেম্বর) নাকুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর