ঘোড়াঘাটে ধানক্ষেতে মিললো গৃহবধূ লাশ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৮ নভেম্বর ২০২৩, ২০:০৮

ঘটনাস্থল পরিদর্শন করছেন ওসি আসাদুজ্জামান

দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ক্ষেতের ভিতরে জমির আইলের উপর থেকে ফেরদৌসী (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার কৃষ্ণপুর গ্রামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌসী ওই গ্রামের ভ্যান চালক সাগর মিয়া স্ত্রী।

নিহতের শ্বাশুড়ি ফাতেমা বেগম জানান, সকালের খাবার খাওয়া পর বেলা অনুমান ১১টায় বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে প্রতি দিনের মত গরু-ছাগলের ঘাস কাটার জন্য তার ছেলের বৌ বের হয়। অন্যন্যা দিন তার দুই ছেলের বৌ এক সঙ্গে গেলেও ঘটনার দিন সে একাই যায় বলে জানান। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে তাদের কে খবর দেয়।

স্থানীয় মেম্বার মুনসুর আলী ও পুলিশ জানায়, কতিপয় উপ-জাতির লোকজন মাছ ধরার উদ্দেশ্যে ধান ক্ষেতের ভিতরে গেলে জমির আইলের উপর ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),আসাদুজ্জামান বলেন, নিহতের গলায় ফাঁস দেওয়ার মত গোল কালো দাগ রয়েছে। মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ফরেনসিক কার্যক্রম চালাবে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। ময়না তদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের