ফরিদপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ৬ নভেম্বর ২০২৩, ২০:৫০

সংগৃহীত ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল রানা ইমদাদ (৪০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
 
সোমবার (০৬ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়াইচ মুসা মিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত সোহেল রানা উপজেলার কঠুরাকান্দী গ্রামের মৃত ওলিয়ার শেখের ছেলে। তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মী হিসেবেও কাজ করতেন।
 
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, সোহেল রানা ইমদাদ আলফাডাঙ্গা সদর বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। বুড়াইচ ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুচ আলী বিশ্বাস জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান সোহেল রানা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর