ঘোড়াঘাটে অবরোধের প্রতিবাদে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের বিক্ষোভ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৬ নভেম্বর ২০২৩, ১৭:৫০

ঘোড়াঘাটে অবরোধের প্রতিবাদে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের বিক্ষোভ

বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে থানা শ্রম কল্যান উপ-কমিটির ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাকটর শ্রমিক ইউনিয়ন-২৪৫ দিনাজপুর জেলার ঘোড়াঘাটের সাধারণ শ্রমিক।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের-২৪৫ শ্রমিক কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এতে সংগঠনটির প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে শতাধিক শ্রমিক পৌর শহরের প্রধান প্রধান সড়ক সহ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় মিছিলটির নেতৃত্বদেন উপজেলা শ্রমিক সংগঠন-২৪৫ এর সভাপতি শাহীন আকতার।

বিক্ষোভ মিছিল শেষে শ্রমিক সংগঠনটির সভাপতি শাহীন আকতার বলেন, ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাকটরের চলাচলের উপর নির্ভর করে আমাদের জীবন জীবিকা। লাগাতার কয়েক দিনের অবরোধের প্রভাব পড়েছে আমাদের সাধারণ শ্রমিকের উপর। এই অবরোধের কারণে সব শ্রমিক কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাই বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সড়কে যানবাহন বন্ধ রাখতে হয় এমন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের