পাবিপ্রবিতে ‘পাবনা স্মার্ট কর্মসংস্থান মেলা’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পাবনা | ৫ নভেম্বর ২০২৩, ১৮:৫১

পাবিপ্রবিতে ‘পাবনা স্মার্ট কর্মসংস্থান মেলা’ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ‘পাবনা স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল অডিটোরিয়ামে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ কে এম সালাহ্ উদ্দীন। কর্মসংস্থান মেলায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পারিচালক ড. মো. আব্দুর রহিম।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান এবং চাকরি প্রত্যাশী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মেলায় আইটি কোম্পানীসহ অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন এবং তাদের সিভি জমা দেন প্রতিষ্ঠানগুলোতে।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন কর্মসংস্থান মেলায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব প্রদান এবং নিজের সম্পর্কে আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমাদের সীমিত রিসোর্সকে পুরোপুরি কাজে লাগানো, নিজেকে গড়ে তোলা এবং জাতিকে ভালোকিছু দিতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করা এবং জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তিকে গ্রহণ করে, স্মার্ট বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে হবে। যার যার জায়গা থেকে আমাদের নেতৃত্ব দিতে হবে।’

কোষাধ্যক্ষ কে এম সালাহ্ উদ্দীন বলেন, ‘দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হলো বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রথমে আমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে সে অনুযায়ী কাজ করতে হবে। শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে সামনে আগাতে হবে। যোগাযোগের ক্ষেত্রকে বাড়ানো, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর