ঘোড়াঘাটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ২৯ অক্টোবর ২০২৩, ১৭:৪৮

ঘোড়াঘাটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (২৯ অক্টোবর) রানীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলীর সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার শাহানসা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।  

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

অন্যন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পায়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লষ্কর, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রধান সহ অনেকে।এ সময় উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার শাহানসা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের