শেরপুরে আ. লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

মো. রাজন মিয়া, শেরপুর | ২৭ অক্টোবর ২০২৩, ২২:৩০

ছবিঃ সংগৃহীত

২৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৭নং ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারস্থ শেরপুর-ঢাকা মহা সড়কের পাশে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় শেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি মনোনয়ন প্রত্যাশী মো. ছানুয়ার হোসেন ছানু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সামছুন্নাহার কামাল, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, এ্যাডভোকেট মোকাদ্দেস ফেরদৌস, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান, এ্যাডভোকেট সুব্রত দে ভানু, কানু চন্দ চন্দ্র, জয়েন উদ্দিন মাহমুদ জয়, এ্যাডভোকোট ফারহানা পারভিন মুন্নি, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব প্রমূখ।

ওই সময় প্রধান অতিথি ছানোয়ার হোসেন ছানু তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সারাদেশে ব্যাপক উন্নয়ন হলেও শেরপুর দৃশ্যমান উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। যেমন শেরপুরে আজও পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপন হয়নি। তবে কিছু ব্যাক্তির উন্নয়ন হয়েছে।

এ সময় তিনি শেরপুর সদর আসনের নৌকার মাঝি পরিবর্তনের দাবী তুলে বলেন শেরপুরে কোন পরিবারতান্ত্রিক ও ব্যাক্তি'র রাজনীতি চলবে না।। আপনাদের সহযোগিতায় শেরপুরে বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামীলীগ গঠন করবো।

এ সময় তিনি বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর