পাবনায় জামায়াতের ৫ নেতাকর্মী  গ্রেফতার 

কে এম আতিক হাসান | ২৭ অক্টোবর ২০২৩, ২২:০০

ফাইল ছবি
পাবনা পৌরসভা জামায়াতের ৪ নং ওয়ার্ডের সেক্রেটারি জামাল হোসেন( ৫০) সহ ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাবনা পুলিশ। 
 
বৃহস্পতিবার দিবাগত রাতে  নিজ নিজ  বাড়ি থেকে  জামায়াত নেতা কর্মীদের গ্রেপ্তার করে।
 
গ্রেপতারকৃতরা  হলো  পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরের মৃত মজির উদ্দিন এর ছেলে জামাল হোসেন, আরিফপুরের মৃত রমজান আলীর ছেলে মাওলানা নিয়ামত উল্লাহ, দোহার পাড়ার আফসার আলীর ছেলে আলম।
 
পাবনা পৌর জামাতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন জানান,  আটক নেতাদের পরিবার সূত্রে জানা যায় রাত্রি ৩ টার দিকে পুলিশের একটি দল তাদের বাড়ী হতে তাদের আটক করে নিয়ে যায়। আটক ব্যক্তিগণকে পাবনা সদর থানার মামলা জি আর ৫০৪/২৩ মামলায় সন্দিদ্ধ আসামি হিসেবে আদালতে চালান দিয়েছেন।
 
অপরদিকে গত বুধবার দিবাগত রাত্রে  সাঁথিয়া উপজেলার রাউদি গ্রামের আবু বকরের ছেলে  মাওলানা হুজ্জত উল্লাহ পাবনা সদর থানার কাশীপুরের আমজাদ হোসেনের ছেলে আবুল কালাম আজাদ কে গতরাতে পুলিশের অভিযান চালিয়ে গ্রেফতার করে মামলা দিয়ে কোর্টে চালান করেছে। 
 
জেলা জামায়াতের বিবৃতি 
 
জামাতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী অ্যাডভোকেট  মতিউর রহমান আকন্দ ও পাবনায় জামাত নেতা কর্মী গ্রেফতারের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হুসাইন। বিবৃতিতে তারা অনতিবিলম্বে জামাত নেতৃবৃন্দের মুক্তির দাবি করে বলেন , মামলা হামলা তল্লাশি করে কোন অবস্থাতেই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আর টিকে থাকতে পারবে না।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর