সোনাইমুড়ীতে এমপি এইচ এম ইব্রাহিমের  পূজা মন্ডপ পরিদর্শন  এবং নগদ অর্থ প্রদান

শাহাদাত হোসেন রাসেল, সোনাইমুড়ী প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৩, ১৪:৪৮

সোনাইমুড়ীতে এমপি এইচ এম ইব্রাহিমের  পূজা মন্ডপ পরিদর্শন  এবং নগদ অর্থ প্রদান
নোয়াখালী-১ আসনের  সংসদ সদস্য  এইচ এম ইব্রাহীম এমপি চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় রোববার সন্ধ্যায়  দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের হাতে নগদ ২০ হাজার টাকা করে দুই উপজেলায় ২২টি পূজা মন্ডপে নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তিনি মোট ৪ লক্ষ ৪৫ হাজার টাকা নগদ অর্থ অনুদান প্রদান করেন।
 
এসময়  এইচ এম ইব্রাহীম বলেন, ধর্ম যার যার, উৎসব আনন্দ সবার এবং এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, আর সেটা সম্ভব করতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। 
 
পূজা মন্ডপে কেউ যেনো কোন ধরনের বিশৃঙ্খলা এবং নাশকতা করতে না পারে সেজন্য আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আ ফ ম বাবুল, জেলা পরিষদ সদস্য ভিপি বাহার, দুই থানার ওসি সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের