পাকুন্দিয়ার সুখিয়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

সৈয়দুর রহমান সৈয়দ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২৩, ২১:২৩

পাকুন্দিয়ার সুখিয়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সুখিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখিয়া বাজারে এ প্রতিবাদ মিছিল করে।

২০ অক্টোবর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন ও যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) স্বাক্ষরিত ৩১ সদস্যদের সুখিয়া ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো. ওয়াসিমুল বারী ওয়াসিমকে সভাপতি ও মো. রাজু আহমেদ (দৌলতকে) সদস্য সচিব করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া, সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নয়ন মিয়া, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশত নেতাকর্মী অংশ নেয়।

সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে অপরিচিত লোক দ্বারা কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি অবিলম্বে বাতিল চাই। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই কমিটি বানচাল করে দেওয়া হবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জানান, কমিটি দেয়ার কথা বলে আমার কাছ থেকেও দুই লাখ টাকা নিয়েছে। টাকা নিয়েও আমাকে কমিটি দেওয়া হয়নি। অবিলম্বে এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি দেওয়ার আহবান জানাই।

এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) জানান, গত ১৫ বছর ধরে বিএনপির দুর্দিন চলছে এসময়ে কমিটি টাকার বিনিময়ে কমিটি দেওয়ার প্রশ্নই আসে না। যারা কমিটি পেয়েছে তারা যোগ্য বলেই কমিটি দিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের