রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২৩, ১৪:২৮

রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভাস্থ এবং উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। 
 
উক্ত সময় আরো উপস্থিত ছিলেন 
ঠাকুরগাঁও, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডলসহ 
জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
 
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সাথে সাথে যথাযথ পরিসরে অনুষ্ঠানাদি সম্পাদনের পরামর্শ প্রদান করেন।
 
পুলিশ সুপার বলেন, জেলার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামন্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মন্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা করা হয়েছে। 
 
বছর ঘুরে আবারো এসেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিশ্ব মানবতার কল্যাণ, জগতের সকল জীবের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনায় এবং অশুভ শক্তির  বিনাশ  ও শুভশক্তির জয় কামনায় শারদীয়  দূর্গাপুজা উদযাপিত হবে। দুর্গাপূজায় এবার ব্যতিক্রম হলো দেবী দুর্গা এই বছর ঘোড়ায় করে মর্ত্যে আসবেন ও ঘোড়াতেই বিদায় নেবেন। দেবী দুর্গার দোলায় আগমন‌ ও গজে গমন বয়ে আনুক- শুভ ফল, শুভ বার্তা, খাদ্যশস্যে পূর্ণ হোক বসুন্ধরা।
 
হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন যাবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। এই বছর দুর্গার আসা ও যাওয়া, দুটোই হবে ঘোড়ায়। দেশবাসী সহসায় সকল সমস্যা মুক্ত হোক,সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন  অক্ষয় ও অটুট থাকুক এই কামনায় জেলা পুলিশ ঠাকুরগাঁও সনাতন ধর্মালম্বীদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর