গৌরীপুরে পরকীয়া প্রেমিককে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ২১ অক্টোবর ২০২৩, ১৩:৫১

স্বজনদের আহাজারি
ময়মনসিংহের গৌরীপুরে পরকিয়া প্রেমিক জামাল মিয়া (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
 
শনিবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
শুক্রবার (২০ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত জামাল পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। 
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পূর্বদাপুনিয়া এলাকার শরিফের স্ত্রী শামসুন্নাহারের সঙ্গে পার্শ্ববর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি মিমাংসা করার জন্য একাধিকবার সালিশও হয়েছে। তবে, মিমাংসা হয়নি। 
 
ঘটনার দিন রাতে শামসুন্নাহার মোবাইলে জামাল মিয়াকে তার বাড়িতে নিয়ে আসেন। জামাল মিয়া বাড়িতে ডুকতেই শামসুন্নাহারের স্বামী শরিফ মিয়া তাকে জিজ্ঞাসা করে কেন তার বাড়িতে আসছে। এই নিয়ে দুই জনের কথা কাটাকাটির একপর্যায়ে শরিফ মিয়া, তার ছেলে সজিব ও অপর সহযোগী তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
 
এমতাবস্থায় রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে জামাল মিয়া নিজ বাসায় এসে চিৎকার দেয়। পরে তার স্বজনরা তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে, তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সকালের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 
 
ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামসুন্নাহারের স্বামী মো. শরিফ মিয়া (৪০), তার ছেলে সজীব মিয়া ও অপর সহযোগী ছেলের বন্ধু মামুন মিয়াকে আটক করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের