ব্রাহ্মণবাড়িয়া-২ উপ নির্বাচন

মৃধার হাতে সাত্তারের ‘কলার ছড়ি’ , আরও ৪ প্রার্থী পেলেন প্রতীক

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২৩, ১৯:৪২

মৃধার হাতে সাত্তারের ‘কলার ছড়ি’ , আরও ৪ প্রার্থী পেলেন প্রতীক

কলার ছড়ি হাতে স্বতন্ত্রপ্রার্থী জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে প্রতীক পেয়েছেন পাঁচ প্রার্থী।


শুক্রবার (২০ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু (নৌকা), জাতীয়পার্টি প্রার্থী মো. আব্দুল হামিদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন (আম), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন (গোলাপফুল) ও স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (কলার ছড়ি)।

প্রতীক পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বলেন, ১৯৭৫ সালের পর এ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হননি। দীর্ঘদিন পর আবারও এ আসনে প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়েছেন। এ আসনটি আমরা তাকে উপহার দিতে পারবো।

স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয়ভাবে জাতীয় পার্টি বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চাইনি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।

গত ১ ফেব্রুয়ারি বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তার ভূঞা কলার ছড়ি প্রতীক নিয়ে জয়লাভ করেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলার ছড়ি প্রতীক পেয়ে স্বতন্ত্রপ্রার্থী মঈন উদ্দিন সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঞার কাছে পরাজিত হন।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এ শূন্য আসনে  ৫ নভেম্বর উপনির্বাচন
অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের