ঘোড়াঘাটে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মফস্বল ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৮

ঘোড়াঘাটে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে সাথে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার হরিপাড়া গেদারমোড় চারমাথা মহাসড়কের উপর এই সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বলগাড়ি বাজারের শাফিউল ইসলাম(৪০) এবং আহত ব্যক্তি একই উপজেলার বেলওয়া বাগানবাড়ির যোগেস মুরমু(৫০)। নিহত ব্যক্তি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে দুইজন আরোহী মহাসড়কে উঠার সময় হরিপাড়া বাজার এলাকায় ঢাকাগামী সবজি বোঝাই ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল টি দুমড়েমুচড়ে যায়।এ সময় দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে সঙ্গহীন অবস্থায় স্থানীয়রা ওই দুইজনকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিউল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহযোগী ট্রাক রেখে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বলেন, নিহতের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে পালিয়ে যাওয়া অজ্ঞাত চালক ও তার সহযোগীর নামে মামলা রুজু করেছেন। সবজি বোঝাই ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের