টাঙ্গাইলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১২:০৫

টাঙ্গাইলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাজাহান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বংশাই নদীর বিএডিসি এলাকার গোঁজা খালে এ ঘটনা ঘটে। 

শাজাহান আলী উপজেলার আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ছেলে হাফিজুরকে সাথে নিয়ে বংশাই নদীর গোঁজা খালে মাছ ধরতে যায়। জালে আটকে থাকা বাঁশ সরাতে গিয়ে ডুব দেয়। পরে ডুব দিয়ে না উঠায় তার ছেলে নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দিলে তারাও খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলের একটু অদূরে তার মরদেহ ভেসে উঠে এবং উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমানকে একাধিকবার মোবাইল করা হলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর