কলাপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১০:৫১

কলাপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আল-আমিন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে হাজমুনা (১৭) নামের এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) মহিপুর থানা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হাজমুনা মহিপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল মৃধার মেয়ে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই যার যার রুমে ঘুমিয়ে পরে, এসময় সবার অগোচরে ভিকটিম রাত ১২টা থেকে ২টার মধ্যে যেকোন এক সময় নিজ ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না পেরিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের ছোটো বোন হাফসা রাতে প্রাকৃতিক কাজ করার জন্য ঘুম থেকে উঠে টয়লেটের উদ্দেশ্যে যাওয়ার সময় বোনকে আড়ার সাথে ঝুঁলতে দেখে ডাক চিৎকার দিলে মা বাবা দৌড়ে এসে মেয়েকে আরার সাথে ঝুলতে দেখে, ততক্ষণে নিহতের শরীর শীতল হয়ে গেছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্বজন সূত্রে মৃত্যুর কারণ প্রেমজনিত কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

মহিপুর থানার পুলিশ পরিদর্শক আসলাম খান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর