পুলিশ ব্যারাকে ঝুলছিলো এসআই'র মরদেহ

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৭

নিহত পুলিশ সদস্য মিল্টন কুণ্ড

আল সাদি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টায় টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুণ্ড । সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন । নিয়মিত তেমন কোন কাজকর্মই করতেন না এই পুলিশ সদস্য ।

পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহত মিলটন কুন্ড যখন পুবাইল থানা কর্মরত ছিল তখন সে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতো। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। তা‌কে কোন কাজ দি‌লে বল‌তো সে মানসিক সমস্যায় ভুগছে। নিহত মিন্টন কুন্ড গত ৩ সেপ্টেম্বর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করে ।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। কাজ করা হ‌চ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর