রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৫৫

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত কলেজের হলরুমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহন করা হয়।

এতে মোট ৯৬ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে ৩ জন পুরুষ ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধিসহ ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন শিক্ষক শাহ আলম ৬৪ ভোট পেয়ে প্রথম ও কামাল হোসেন ৫৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে তৌহিদা পারভীন ৬২ ভোট
ভোট পেয়ে নির্বাচিত হন।

তৃতীয় অবস্থানে সফিকুল ইসলাম শিল্পি পেয়েছেন ৪১ ভোট।

নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ওই কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, করনিক গোলাম রব্বানী ও মতলেবুর রহমান।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ
জাকির হোসেন।

ভোট গণণা শেষে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিগণ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে সর্বাত্নক সহযোগিতা করা হবে। এছাড়া কলেজের সার্বিক উন্নয়নসহ শিক্ষক – কর্মচারীদের যেকোন ধরনের স্বার্থপরিপন্থী পরিস্থিতি মোকাবেলায় সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর