করিমগঞ্জে ১০০০ লিটার চৌলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ৩

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ২০:২৮

করিমগঞ্জে ১০০০ লিটার চৌলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ৩
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের  করিমগঞ্জ থানা পুলিশ  ১০০০ লিটার চৌলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম, অটোরিক্সা সহ ০৩ জনকে গ্রেফতার  করেছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ১। রিপন চন্দ্র সরকার (৩৬), পিতা -অশ্বিনী চন্দ্র সরকার, সাং-নগরকুল, ২। মো: হৃদয় মিয়া (১৮), পিতা-রাজু মিয়া, সাং-চর তালজাঙ্গা, উভয় থানা-তাড়াইল ৩। মো: রিদয় মিয়া (২১), পিতা-মো: বকুল মিয়া, সাং-মধ্যপাড়া।
 
পুলিশ জানায়, করিমঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এসআই আবু তাহের ও অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় মঙ্গলবার ১৭ অক্টোবর বিকাল ০৩.৩০  মিনিটের সময়  করিমগঞ্জ পৌরসভাস্থ মাছ বাজারের পশ্চিমে  নরসুন্দা নদীর পূর্বপাড় সুইপার পট্টি নামক স্থানে এক অভিযান পরিচালনা করে উল্লেখিত ব্যক্তিদের কে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১০০০ লিটার দেশীয় তৈরী চৌলাই মদ, মদ তৈরীর সরঞ্জাম, ১৫টি গ্যাসের সিলিণ্ডার বোতল, ২১টি পাতিল ও মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করে জব্দ তালিকামুলে জব্দ করেছে পুলিশ।
 
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এই বিষয়ে মামলার তদন্ত অব্যাহত রহিয়াছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর