বর্ণিল আয়োজনে ফিরোজ মিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৮:২৩

বর্ণিল আয়োজনে ফিরোজ মিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জেলার আশুগঞ্জে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ফিরোজ মিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কলেজের হলরুমে নবাগত শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীন বরণ অনুষ্ঠানে  শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাফি উদ্দিন আহম্মদ।

প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফিরোজ মিয়া সরকারি কলেজ এ জেলার ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ, এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক শামসুল আলম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক খন্দকার মামুন অর রশিদ প্রমুখ।

এ সময়  ফিরোজ মিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আহম্মদউল্লাহ খন্দকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং  ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। এসময় তাদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে কলেজ কর্তৃপক্ষ।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিক পর্যায়ের গুরুত্ব তুলে ধরেন। সকলকে নৈতিক, মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়ী হওয়ার জন্য উপদেশ দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর