ধানক্ষেত থেকে গলাকাটা অটো চালকের  মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৬:৫৪

ধানক্ষেত থেকে গলাকাটা অটো চালকের  মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ এলাকায় একটি বাঁশঝাড় থেকে রিফাত ইসলাম (২০) নামে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলম এর ছেলে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।

লাশ উদ্ধারের কিছুক্ষণ পরে নিহতের স্ত্রী আশা মনি ঘটনাস্থলে আসেন। নিহতের স্ত্রী জানান, রিফাত দীর্ঘদিন থেকেই এই অটোটি ভাড়ায় চালান।

স্থানীয়রা বলেন, ভোরে চাষাবাদের কাজে বের হলে ধানক্ষেত থেকে গলিত লাশের গন্ধ আসছিল। গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাঁশবনের পাশের ধানক্ষেত থেকে কিশোর বয়সি একজনের লাশ দেখতে পাই। ছেলেটিকে আমরা কেউ চিনি না। তাই দ্রুত ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টা জানালে তারা এসে লাশ উদ্ধার করে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোটিকে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

লাশ ঠাকুরগাঁও  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অটোটি উদ্ধার ও হত্যাকরীকে আটকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর