গাজীপুর থেকে ৩৫ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারি গ্রেফতার

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৫:২৭

উদ্ধারকৃত মাদক

আল সাদি, গাজীপুর: গাজীপুর সদরে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-০১। জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য ৪ লক্ষ ২৬ হাজার টাকা।

সোমবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরগামী বাসে করে এক মাদক ব্যবসায়ী যাত্রী বেশে মাদকের একটি বড় চালান নিয়ে কাপাসিয়া হয়ে গাজীপুরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোাড়াবাড়ি র‍্যাব-০১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (সেবা) এর নেতৃত্বে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বাসে অভিযান চালিয়ে ১। মোঃ রানা (২৪), পিতা-রাজ্জাক মিয়া ২। মোঃ মোশারফ মিয়া মান্না (২৩) নামের দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে সর্বমোট সর্বমোট পঁয়ত্রিশ কেজি, পাঁচশত গ্রাম গাঁজা, ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ চার হাজার আটশত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইসায়ির আরাফাত হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর