সরকারের উন্নয়ন প্রচার ও নৌকায় ভোট চেয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদের মতবিনিময়

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৫:১৭

সরকারের উন্নয়ন প্রচার ও নৌকায় ভোট চেয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদের মতবিনিময়
ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের উন্নয়ন প্রচার ও নৌকায় ভোট চেয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদ মতবিনিময় করেছেন।
 
সোমবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউপির জীবনপুর যুবসমাজের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, সর্বজনীন পেনশন, গ্রামকে শহরে রুপান্তর, শতভাগ বিদ্যুৎ সুবিধা, পাকা রাস্তা ও সেতু নির্মাণ করেছে। যারা বাংলাদেশের উন্নয়ন, আগ্রযাত্রা ও গণতন্ত্রকে ব্যাহত করতে চায়, তাদের সেই যাত্রা কখনো শুভ হবে না। দেশের মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পঞ্চমবারের মত ক্ষমতায় দেখতে চায়।
 
বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন শেখের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মানজেদুর রহমান লাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুনসুর রহমান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজাওনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ও আইনজীবী সহকারী আতিকুর রহমান, উপজেলা তাঁতী লীগের সভাপতি ড. আব্দুল মোমিন শেখ রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর