বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেল যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে ৫ জেলার মানুষ

সময় ট্রিবিউন, মফস্বল ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩, ২১:২৩

বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেল যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে ৫ জেলার মানুষ
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ভূঞাপুর রেল স্টেশন পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভূঞাপুর, গোপালপুর ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলসহ পাঁচ জেলার মানুষ। এছাড়াও পণ্য পরিবহনেও ভোগান্তি পোঁহাতে হচ্ছে।
 
রেলওয়ে সূত্রে জানা যায়, যমুনা নদীর ওপর নিমার্ণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু কাজ চলছে। এরঅংশ হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের রেল লাইন আধুনিকতায়ন ও প্রশস্ত করণ কাজে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য ভূঞাপুর রেল স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন পর্যন্ত যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
 
এ রোডে চলাচলরত জামালপুরের রেলযাত্রী আব্দুর রহমান মিয়া, হাসান আলী বলেন, ৬ মাস ধরে ভূঞাপুর রেল স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যার কারণে সরাসরি জামালপুর থেকে সেতু পর্যন্ত যেতে পারি না। এতে করে বিকল্প পথে গন্তব্য যেতে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হয়।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, সেতু পূর্ব এলাকায় রেললাইন ডিজিটাল করার লক্ষে গত ১৫ এপ্রিল থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ভূঞাপুর স্টেশন পর্যন্ত সাময়িক  রেল যোগাযোগ বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কাজ সম্পন্ন শেষে পুনরায় চালু হবে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর