রায়গঞ্জে প্রেমে বাধা দেওয়ায় প্রকাশ্যে মেয়ের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, মেয়ে আটক

সময় ট্রিবিউন, মফস্বল ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩, ২১:১৫

সংগৃহীত ছবি
সোমবার দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত মা ঝুমা কর্মকারকে কে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেয়ে সিঁথিকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
 
নিহত ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী।
 
স্থানীরা জানায়, সোমবার দুপুরে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এস.আর বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যায় মেয়ে সিঁথি। মেয়ের সাথে মা ও বাস থেকে নামে। পরে মেয়ে বাস থেকে কেন নেমে গেলো এ কথা জিজ্ঞেসা করতেই মেয়ে সিঁথি তার ব্যাগ থেকে চাকু বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত ঝুমা কে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটস্থলে গিয়ে মেয়েটিকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তবে ঠিক কি কারনে মেয়ে এমন কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর