৮ মামলার পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ জুলাই ২০২৩, ১৭:১০

সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যাসহ আট মামলার পলাতক আসামি নুর আলম সাদ্দামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ানপুল এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার নুর আলম প্রকাশ সাদ্দাম সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া গ্রামের হাসমত উল্লা হাসেমের ছেলে। তার বিরুদ্ধে আশপাশের থানায় একটি হত্যা, দুটি অস্ত্র ও পাঁচটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

বেগমগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে নতুন করে আরও একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর